ছড়া
FREE SHIPPING IN INDIA
ছড়া
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
জলে ভরো ভরো ঝিলটার ধারে
ভেঙে পড়ো পড়ো বাড়ি,
একপাশে কে যে ডাঁই করেছিল
ঝামা ইট এক কাঁড়ি।
বাসি ফুলে ফুলে লাল হয়ে আছে
রক্তজবার তলা,
সেইখানে বসে বাসব বাউল
ছাড়ে তার মিঠে গলা।
বাউলের পিঠে আরও উঁচু থেকে
ঝরে কদমের গুঁড়ো,
ঝিলের ওদিকে জমিদারবাড়ি,
পুরাতন তানপুরো,
যত্নে বাজায় কেয়ারটেকার,
বেকার, টুকাইভায়া।
আগলে রাখে সারাটা বছর
কতজনকার মায়া।
জেগে ওঠে ঝিল, পুরাতন বাড়ি,
ভুলে যাওয়া জমিদারি,
আগমনী গায় বাউল যখন,
সেজে ওঠে পুজোবাড়ি।
লেখিকার অন্যান্য লেখা
শুভাঞ্জন ব্যানার্জী ▪ প্রবাহনীল দাস
লিও তলস্তয় ▪ নলিনাক্ষ ভট্টাচার্য
তাপস মৌলিক ▪ অংশু পাণিগ্রাহী ▪ বাণীব্রত গোস্বামী ▪অরিন্দম ঘোষ ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ সিদ্ধার্থ দাশগুপ্ত ▪শাশ্বত কর ▪ রাজীব রায় গোস্বামী ▪ সায়নদীপা পলমল ▪ প্রদীপ কুমার দাস
বদ্রীনাথ পাল ▪ তাপস বাগ ▪ বসন্ত পরামানিক ▪ গোবিন্দ মোদক ▪ সুব্রত দাস ▪ অর্ণব ভট্টাচার্য ▪ সুজাতা চ্যাটার্জী ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ মধুমিতা ভট্টাচার্য ▪ ড. রমলা মুখার্জী ▪ সনৎকুমার ব্যানার্জী ▪ বিদ্যুৎ মিশ্র ▪ রাজর্ষি মণ্ডল ▪ রূপালী মুখোপাধ্যায় ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শম্ভু সরকার ▪ সুব্রত চৌধুরী
অদিতি ভট্টাচার্য ▪ দীপঙ্কর চৌধুরী ▪ মৌসুমী রায় ▪ সবিতা রায় বিশ্বাস ▪ সহেলী রায় ▪ কিশোর ঘোষাল
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ অরিন্দম দেবনাথ ▪ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায় ▪ দীপক দাস ▪ ড. উৎপল অধিকারী ▪ চন্দ্রানী মজুমদার
সায়ন্তনী পলমল ঘোষ ▪ সোমা দে ▪ শংকর লাল সরকার ▪ সন্দীপন সাহা
অলংকরণ
মায়াসখা নন্দী ▪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ▪ একপর্ণিকা ক্রিয়েটিভস
সদ্য ব্রিটিশ ঔপনিবেশিকতার শিকার হতে শুরু করা বাংলা ও উত্তর-ঔপনিবেশিক বাংলা। একই গ্রামজীবন, দুটি ভিন্ন যাপন। সোয়া শতাব্দীর ব্যবধানে দাঁড়ানো দুই বাঙালি গ্রামের আনন্দ, বেদনা, মৃত্যু ও জীবনের দুটি খণ্ড চিত্র। দেবজ্যোতি ভট্টাচার্যের দুটি মরমী কিশোর উপন্যাস।