ছড়া
FREE SHIPPING IN INDIA
ছড়া
গোবিন্দ মোদক
তুলি দিয়ে আঁকছে মিতুল
নীল আকাশের ছবি,
পাহাড়চূড়ার পাশ দিয়ে ওই
উঠছে ভোরের রবি।
আঁকছে মিতুল পাখির ছবি
নীল আকাশের গায়,
কখনো-বা সেই নীলাকাশ
বাদল মেঘেই ছায়।
মিতুল আঁকে আকাশজুড়ে
অস্তরাগের ছবি,
লাল-লালিমায় রঙ ছড়িয়ে
দিবস শেষের রবি।
মিতুল আঁকে রাতের আকাশ
চন্দ্র হাজার তারা,
আলোয় আলোয় পূর্ণিমা রাত
স্নিগ্ধ — মনোহরা!
রোজই মিতুল আঁকতে থাকে
আকাশেরই রূপ,
খাতার পাতা জুড়ে সেসব
উজ্জ্বল, নিশ্চুপ।
শুভাঞ্জন ব্যানার্জী ▪ প্রবাহনীল দাস
লিও তলস্তয় ▪ নলিনাক্ষ ভট্টাচার্য
তাপস মৌলিক ▪ অংশু পাণিগ্রাহী ▪ বাণীব্রত গোস্বামী ▪অরিন্দম ঘোষ ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ সিদ্ধার্থ দাশগুপ্ত ▪শাশ্বত কর ▪ রাজীব রায় গোস্বামী ▪ সায়নদীপা পলমল ▪ প্রদীপ কুমার দাস
বদ্রীনাথ পাল ▪ তাপস বাগ ▪ বসন্ত পরামানিক ▪ গোবিন্দ মোদক ▪ সুব্রত দাস ▪ অর্ণব ভট্টাচার্য ▪ সুজাতা চ্যাটার্জী ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ মধুমিতা ভট্টাচার্য ▪ ড. রমলা মুখার্জী ▪ সনৎকুমার ব্যানার্জী ▪ বিদ্যুৎ মিশ্র ▪ রাজর্ষি মণ্ডল ▪ রূপালী মুখোপাধ্যায় ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শম্ভু সরকার ▪ সুব্রত চৌধুরী
অদিতি ভট্টাচার্য ▪ দীপঙ্কর চৌধুরী ▪ মৌসুমী রায় ▪ সবিতা রায় বিশ্বাস ▪ সহেলী রায় ▪ কিশোর ঘোষাল
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ অরিন্দম দেবনাথ ▪ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায় ▪ দীপক দাস ▪ ড. উৎপল অধিকারী ▪ চন্দ্রানী মজুমদার
সায়ন্তনী পলমল ঘোষ ▪ সোমা দে ▪ শংকর লাল সরকার ▪ সন্দীপন সাহা
অলংকরণ
মায়াসখা নন্দী ▪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ▪ একপর্ণিকা ক্রিয়েটিভস
স্যমন্তক, ইতিহাস বিখ্যাত এবং সর্বাপেক্ষা আলোচিত মণি। পুরাণে তার নাড়ির বন্ধন। সুদীর্ঘ যাত্রাপথে সে বন্দি হয়েছে দেশবিদেশের কতশত রাজা-বাদশাহ্, সুলতান আর আমিরের বজ্রমুষ্টিতে। সাক্ষী থেকেছে হাজারো কুটিল ষড়যন্ত্র, নৃশংস হত্যালীলা আর আগ্রাসী কূটনীতির। অখণ্ড ভারতবর্ষের গৌরব, কোহিনূর। ইতিহাসের এক বর্ণময় অভিশপ্ত অধ্যায়।