অরিন্দম দেবনাথ

অরিন্দম দেবনাথ বহুজাতিক বাণিজ্যিক সংস্থা থেকে স্বেচ্ছা অবসর নিয়ে মেতে আছেন ফটোগ্রাফি আর লেখালেখিতে। কৈশোর থেকেই অজানার প্রতি ঝোঁক তাঁকে টেনে নিয়ে গেছে দেশবিদেশের নানান দুর্গম জায়গায় কষ্টসাধ্য অভিযানে। এখনও পাহাড়, জঙ্গল আর সমুদ্রের প্রতি আকর্ষণই বেশি। তিনি একাধারে গল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক। পাশাপাশি বইপত্রও ছাপেন নিয়ম করে। জয়ঢাক প্রকাশনের অন্যতম কর্ণধার।

প্রকাশিত বইপত্র: বিচিত্র দুনিয়া (প্রবন্ধ সিরিজ), অজানা পায়ের ছাপ (কাল্পনিক অভিযান), খোটানের বালু সমাধিতে (অনুবাদ) ইত্যাদি।