FREE SHIPPING IN INDIA
প্রবাহনীল দাস (১৭)
টিউশনি শেষ, ফিরছি বাড়ি, নেই তো সময় হাতে,
স্কুলের ব্যাগে বইখাতা সব গুছিয়ে রাখি রাতে।
হুড়মুড়িয়ে ঢুকছি ঘরে, এমন সময় দেখি,
একটা ছোটো বাক্স রাখা, তার ভিতরে এ কী!
ডাগর চোখে তাকিয়ে আছে তিনটে বেড়ালছানা,
মা মা বলে ডাকছে বোধ হয়, চাইছে তারা খানা।
আমিও ছুটি মায়ের কাছে, ঝড় উঠে যায় ঘরে—
“এমন করে পুষবি ক’টা, লোক ছেড়ে যায় দোরে?”
“সেসব রাখো, জলদি করো, দুধ করে দাও গরম,
পারলে ভাতে মাছ মেখে দাও, থাকলে ল্যাজা নরম।”
আদায় করে মায়ের কাছে দুধের বাটি, মাছ,
দরজা খুলে বেরিয়ে আমার চক্ষু চড়কগাছ!
বাক্স ছেড়ে তিনটে দামাল বাগানজুড়ে ছোটে,
লাফিয়ে পড়ে এ-ওর গায়ে, দৌড়ে গাছে ওঠে।
যাদের দুটো খাবার দেওয়ার শোনাই এত কাহন,
তারাই দেখি শিকার করে গণেশদাদার বাহন!
শুভাঞ্জন ব্যানার্জী ▪ প্রবাহনীল দাস
লিও তলস্তয় ▪ নলিনাক্ষ ভট্টাচার্য
তাপস মৌলিক ▪ অংশু পাণিগ্রাহী ▪ বাণীব্রত গোস্বামী ▪অরিন্দম ঘোষ ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ সিদ্ধার্থ দাশগুপ্ত ▪শাশ্বত কর ▪ রাজীব রায় গোস্বামী ▪ সায়নদীপা পলমল ▪ প্রদীপ কুমার দাস
বদ্রীনাথ পাল ▪ তাপস বাগ ▪ বসন্ত পরামানিক ▪ গোবিন্দ মোদক ▪ সুব্রত দাস ▪ অর্ণব ভট্টাচার্য ▪ সুজাতা চ্যাটার্জী ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ মধুমিতা ভট্টাচার্য ▪ ড. রমলা মুখার্জী ▪ সনৎকুমার ব্যানার্জী ▪ বিদ্যুৎ মিশ্র ▪ রাজর্ষি মণ্ডল ▪ রূপালী মুখোপাধ্যায় ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শম্ভু সরকার ▪ সুব্রত চৌধুরী
অদিতি ভট্টাচার্য ▪ দীপঙ্কর চৌধুরী ▪ মৌসুমী রায় ▪ সবিতা রায় বিশ্বাস ▪ সহেলী রায় ▪ কিশোর ঘোষাল
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ অরিন্দম দেবনাথ ▪ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায় ▪ দীপক দাস ▪ ড. উৎপল অধিকারী ▪ চন্দ্রানী মজুমদার
সায়ন্তনী পলমল ঘোষ ▪ সোমা দে ▪ শংকর লাল সরকার ▪ সন্দীপন সাহা
অলংকরণ
মায়াসখা নন্দী ▪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ▪ একপর্ণিকা ক্রিয়েটিভস
জনা দশেকের একটা মিষ্টিখোরের দল। না, সেই অর্থে ফুড ব্লগার নন তাঁরা। তাঁদের নেশা দিন-পেশা সামলে যত হারিয়ে যাওয়া বা প্রাচীন মিষ্টির রসাস্বাদন করা। রাজ্যের আনাচেকানাচে তাঁদের অবাধ বিচরণ। তেমন খবর এলে প্রতিবেশী রাজ্যেও হানা দেন সেখানকার প্রাচীন মিষ্টির সন্ধানে। যোগ্য কারিগর পেলে অনুরোধ-উপরোধ করে হারিয়ে যাওয়া মিষ্টি আবার তৈরি করিয়ে কিনে আনেন। চিনে জোঁকের মতো লেগে থেকে সংগ্রহ করেন সেসব মিষ্টির পাকপ্রণালী, ইতিহাস ও মিথ। প্রচলিত মিষ্টির ভিয়েন ঘরেও উঁকি দেন তাঁরা।
পেশায় জার্নালিস্ট দীপক দাস এই দলের অন্যতম সদস্য। এই বইয়ে তেমনই প্রাচীন ও হারিয়ে যাওয়া মিষ্টির উৎপত্তির ইতিহাস, মিথ ও পাকপ্রণালীর গল্প বলেছেন তিনি।
আমরা ভারতবাসী কাব্য-মহাকাব্য লিখেছি। লিখেছি পুরাণের নামে কিছু অলীক গল্পকথা। কিন্তু ইতিহাস লিখতে শিখিনি। তার প্রয়োজনীয়তাও বোধ করিনি। তাই ঐশ্বর্যময় গরিমা সত্ত্বেও আমরা আমাদের উত্তরসূরিদের জন্য কিছুই রেখে যাইনি। গিরিব্রজসিংহ এমনই এক অকথিত ঐতিহাসিক উপাখ্যান।