ছড়া
FREE SHIPPING IN INDIA
ছড়া
বদ্রীনাথ পাল
বর্ষা বিদায় নিতেই শরৎ মিষ্টি হাসি হেসে,
সবুজ আঁচল বিছিয়ে দিল ধরার বুকে এসে।
গোমড়ামুখো আকাশখানি ভরল নীলিম নীলে,
সেই আকাশে লাগায় মাতন বক শঙ্খচিলে।
হুটোপুটি করল শুরু সাদা মেঘের ছানা,
দল বেঁধে সব কাশফুলেরা মাঠে দিল হানা।
শিশিরকণা মুক্তো সমান পড়ল ঝরে ঘাসে,
‘মা আসছেন’ রব উঠল আকাশে বাতাসে।
গরব ভরে আলপনা দেয় শিউলি পথের বাঁকে,
ঢেউ তুলে ওই ধানের আগা মিষ্টি ছবি আঁকে।
ঘুম ভেঙে চায় শাপলা-শালুক ভরা দিঘির বুকে,
খুনসুটিতে মাতল যেন ওরাও মনের সুখে।
ঢ্যাম কুড়াকুড় তাকুড় নাকুড় পড়ল কাঠি ঢাকে,
আয় ছুটে আয়, আয় রে সবাই করব বরণ মাকে।
নাচছে বাউল আনন্দেতে আগমনীর গানে,
মা আসছেন, খুশির জোয়ার তাই তো মনেপ্রাণে।
শুভাঞ্জন ব্যানার্জী ▪ প্রবাহনীল দাস
লিও তলস্তয় ▪ নলিনাক্ষ ভট্টাচার্য
তাপস মৌলিক ▪ অংশু পাণিগ্রাহী ▪ বাণীব্রত গোস্বামী ▪অরিন্দম ঘোষ ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ সিদ্ধার্থ দাশগুপ্ত ▪শাশ্বত কর ▪ রাজীব রায় গোস্বামী ▪ সায়নদীপা পলমল ▪ প্রদীপ কুমার দাস
বদ্রীনাথ পাল ▪ তাপস বাগ ▪ বসন্ত পরামানিক ▪ গোবিন্দ মোদক ▪ সুব্রত দাস ▪ অর্ণব ভট্টাচার্য ▪ সুজাতা চ্যাটার্জী ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ মধুমিতা ভট্টাচার্য ▪ ড. রমলা মুখার্জী ▪ সনৎকুমার ব্যানার্জী ▪ বিদ্যুৎ মিশ্র ▪ রাজর্ষি মণ্ডল ▪ রূপালী মুখোপাধ্যায় ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শম্ভু সরকার ▪ সুব্রত চৌধুরী
অদিতি ভট্টাচার্য ▪ দীপঙ্কর চৌধুরী ▪ মৌসুমী রায় ▪ সবিতা রায় বিশ্বাস ▪ সহেলী রায় ▪ কিশোর ঘোষাল
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ অরিন্দম দেবনাথ ▪ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায় ▪ দীপক দাস ▪ ড. উৎপল অধিকারী ▪ চন্দ্রানী মজুমদার
সায়ন্তনী পলমল ঘোষ ▪ সোমা দে ▪ শংকর লাল সরকার ▪ সন্দীপন সাহা
অলংকরণ
মায়াসখা নন্দী ▪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ▪ একপর্ণিকা ক্রিয়েটিভস