ছড়া
FREE SHIPPING IN INDIA
ছড়া
সুজাতা চ্যাটার্জী
‘চিল’খানা উড়ে এসে জানালায় বসে যেই,
আকার বসায় ঝুমা হ্রস্বি-ইটা মুছে সেই।
চিল মুছে ‘চাল’ হয়, ‘চড়াইটা’ খেতে চায়,
চ মুছে ক লিখে ঝুমা ভারি মজা পায়।
চড়াই ‘কড়াই’ হয় ফট করে যেই না,
দিদি এসে রেঁধে ফেলে কুমড়োর ‘ডালনা’।
দুষ্টু ঝুমাটা এসে ল-টাকে মোছে হায়,
কুমড়োটা ‘ডানা’ মেলে ফরফর উড়ে যায়।
উড়ে গিয়ে যেই বসে রিমিদের দালানে,
ন-টাকে মুছে রিমি লেখে ল সেখানে।
ডানা মুছে ‘ডালা’ হয়, মালি এসে নেয় যেই,
ড মুছে চ করে রিমি নাচে তা থেই।
‘চালা’খানা দিচ্ছিল দালানেতে ছাওয়া বেশ,
আকারটা মুছে দিতে ছাওয়া দেওয়া হল শেষ।
চালা থেকে ‘চাল’ হলে খেতে আসে ময়না,
রিমি ভাবে, আকারটা হ্রস্ব-ই কি হয় না?
চাল ফের ‘চিল’ হয়, আকাশেতে উড়ে যায়,
ফিরে গিয়ে বসে পড়ে ঝুমাদের জানালায়।
লেখিকার অন্যান্য লেখা
শুভাঞ্জন ব্যানার্জী ▪ প্রবাহনীল দাস
লিও তলস্তয় ▪ নলিনাক্ষ ভট্টাচার্য
তাপস মৌলিক ▪ অংশু পাণিগ্রাহী ▪ বাণীব্রত গোস্বামী ▪অরিন্দম ঘোষ ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ সিদ্ধার্থ দাশগুপ্ত ▪শাশ্বত কর ▪ রাজীব রায় গোস্বামী ▪ সায়নদীপা পলমল ▪ প্রদীপ কুমার দাস
বদ্রীনাথ পাল ▪ তাপস বাগ ▪ বসন্ত পরামানিক ▪ গোবিন্দ মোদক ▪ সুব্রত দাস ▪ অর্ণব ভট্টাচার্য ▪ সুজাতা চ্যাটার্জী ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ মধুমিতা ভট্টাচার্য ▪ ড. রমলা মুখার্জী ▪ সনৎকুমার ব্যানার্জী ▪ বিদ্যুৎ মিশ্র ▪ রাজর্ষি মণ্ডল ▪ রূপালী মুখোপাধ্যায় ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শম্ভু সরকার ▪ সুব্রত চৌধুরী
অদিতি ভট্টাচার্য ▪ দীপঙ্কর চৌধুরী ▪ মৌসুমী রায় ▪ সবিতা রায় বিশ্বাস ▪ সহেলী রায় ▪ কিশোর ঘোষাল
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ অরিন্দম দেবনাথ ▪ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায় ▪ দীপক দাস ▪ ড. উৎপল অধিকারী ▪ চন্দ্রানী মজুমদার
সায়ন্তনী পলমল ঘোষ ▪ সোমা দে ▪ শংকর লাল সরকার ▪ সন্দীপন সাহা
অলংকরণ
মায়াসখা নন্দী ▪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ▪ একপর্ণিকা ক্রিয়েটিভস
ছোটোদের জন্যে লেখা আট খ্যাতনামা গল্পকারের প্রথম গল্পের সংকলন।
শেখর বসু, অভিজ্ঞান রায়চৌধুরী, জয়দীপ চক্রবর্তী, দেবজ্যোতি ভট্টাচার্য, যশোধরা রায়চৌধুরী, সৈকত মুখোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায় ও দ্বৈতা হাজরা গোস্বামী